ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসির রুমে সিআইডি ইন্সপেক্টরের গালে চড়, কৃষক দল নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ১০ আগস্ট ২০২৬
ওসির রুমে সিআইডি ইন্সপেক্টরের গালে চড়, কৃষক দল নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

দিনাজপুর কোতোয়ালি থানায় ওসির রুমে মামলার তদন্ত কাজে যাওয়া দিনাজপুর সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে চড় মারায় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবের নাম দিয়ে অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে মামলা করেছেন।

রোববার (৯আগস্ট) মধ্যরাতে দিনাজপুর কোতয়ালি থানায় এই মামলা করা হয়। 

Advertisement

পুলিশ জানায়, সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান একটি হত্যা মামলার তদন্ত কাজে কোতয়ালি থানায় ওসির রুমে সিভিল পোশাকে বসে ছিলেন। রোববার সন্ধ্যায় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব ও তার সঙ্গীরা থানা যান। এ সময় ওসি তার চেয়ারে না থাকায় মজিবুর রহমান মজিব ওসি কোথায় জানতে চান। এ সময় সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান ও কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় মজিবুর রহমান মজিব সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন। এ ঘটনায় থানায় ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবুর রহমান মজিবকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতয়ালি থানার ওসি নুর নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি কাজে বাধা দিয়ে থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের ইন্সপেক্টরের গায়ে হাত দেওয়ার অভিযোগে কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ তার সঙ্গে আসা অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে আসামিকে কোর্টে চালান দেওয়া হবে।’

তবে সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান এ বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!