ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
এসএসসির ফল প্রকাশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ের কেউ পাশ করেনি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ের কেউ পাশ করেনি
ফাইল ফটো

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় শুন্য পাশ করেছে ১৮টি বিদ্যালয়। ১৮টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১২৪ জন পরীক্ষার্থী। আজ সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। 

ফলাফল পরিসংখ্যানে দেখা যায়- এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু বিদ্যালয়গুলো থেকে কেউই পাশ করতে পারেনি। 

বিদ্যালয়গুলোর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ১৮ জন, ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ে ১৫ জন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, নীলফামারীর ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ জন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়ে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ১ জন, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ জন, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৯ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ বিদ্যালয়ে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ে ৫ জন, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!