শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো বাঁশবুনিয়া দাখিল মাদরাসা, ঝোড়খালী দারুলহুদা গফুরিয়া দাখিল মাদরাসা, দত্তের পশারিবুনিয়া দাখিল মাদরাসা ও বানাই রাবেয়া বালিকা বিদ্যালয়।
এর মধ্যে বাঁশবুনিয়া দাখিল মাদরাসা থেকে ২৫ জন, ঝোড়খালী দারুলহুদা গফুরিয়া দাখিল মাদরাসা থেকে ২৪ জন এবং দত্তের পশারিবুনিয়া দাখিল মাদরাসা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই পাস করতে পারেনি। অন্যদিকে, বানাই রাবেয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ছয়জন অংশ নিলেও কেউ পাস করেনি।
.png)
জিপিএ-৫ পেয়েছে ২১ শিক্ষার্থী
এদিকে, কাঁঠালিয়ায় এ বছর এসএসসি পরীক্ষায় ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রের অধীন নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা এ কৃতিত্ব অর্জন করেছে।
এর মধ্যে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের চারজন, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চারজন, কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের দুজন, কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের দুজন এবং শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, ঘোষেরহাট মাধ্যমিক বিদ্যালয় ও চেঁচরী রামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তবে কাঁঠালিয়ায় এ বছর দাখিল পরীক্ষায় কোনো মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।