[ দেশজুড়ে ]
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কলেজ গেট এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যান।
.png)
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!