[ দেশজুড়ে ]
জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই নির্মাণাধীন ভবনটি ছিনতাই ও মাদকসেবীদের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরে সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
.png)
পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!