ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগড়ে পুলিশের মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ 

‎রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১৬ আগস্ট ২০২৬
রামগড়ে পুলিশের মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে মাদক বিরোধী  র‍্যালি ও সমাবেশ।  

রোববার (১৬ই আগস্ট) বেলা ১১ টার দিকে রামগড় থানার উদ্যোগে পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী ‎র‍্যালি ও সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়াতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। 

Advertisement

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাজির আলম, রামগড় উপজেলা বিএনপি র সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন ও বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 

‎সমাবেশে বক্ততারা বলেন, সুস্থ সবল জীবন ও সমাজ গড়তে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!