বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল অভিযানে অংশ নেয়।
শুক্রবার দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
.png)
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, এনসেন্টার পাউডার, বাজি, গরু, ফুচকা, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ঝান্ডুবাম, ভ্যাসলিন, জনসন বেবি ক্রিম, হেয়ার অয়েল, চকলেট, আমুল বাটার, ডাবল আমলা তেল, জনসন বেবি পাউডার ও সেভেন অয়েলসহ বিভিন্ন সামগ্রী।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অবৈধ বাণিজ্য বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার করা এসব ভারতীয় পণ্য আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।