শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর হাওরে এ ঘটনা ঘটে। নিহত নাইম মিয়া মল্লিকনগর গ্রামের আলামিন মিয়ার ছেলে। সে চলতি বছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের হাওরে গরুর জন্য কচুরিপানা সংগ্রহ করতে যায় নাইম। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। একপর্যায়ে পানির মধ্যে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাওরে কচুরিপানার মধ্যে নাইমকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।