ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, ভেতরে আটকা দুইজনকে উদ্ধার 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ২২ আগস্ট ২০২৬
গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, ভেতরে আটকা দুইজনকে উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় একটি লরি। এ সময় লরির ভেতরে আটকা পড়েন দুই ব্যক্তি। খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার করেছে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। গতকাল রাত ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত লরিটির নম্বর চট্ট মেট্রো-৬-৮১-৪৫৮১।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এর ভেতরে দুই ব্যক্তি আটকা পড়েন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর লরির ভেতর থেকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার খলিশাখা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মণ্ডল। পরে আহত আব্দুল হালিম ও আবুল হোসেনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!