ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ২২ আগস্ট ২০২৬
চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মণি (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা-কোরাইয়াঘোনা সড়কের কাহারিয়াঘোনা স্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানহা মণি মগবাজার মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলম হামিদীর মেয়ে।

Advertisement

স্থানীয়রা জানান, রাস্তার পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তানহা মনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হারবাং এলাকার বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত নাজিম উদ্দীনের। তারা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত করে এর মালিক ও চালককে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের  মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তানহা মনির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকা ও স্বজন, শিক্ষক, সহপাঠীসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনী পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!