গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে বিপুল পরিমাণ সার মজুদ করার খবর পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার উদ্ধার করা হয়।
.png)
অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন না থাকায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুলালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উদ্ধার করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুদ, পরিবহন কিংবা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।