রোববার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের লোকজন।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অন্য এলাকা থেকে ঘোড়াগুলো ট্রাকযোগে এনে নির্জন ওই স্থানে জবাই করে। পরে সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে যায় তারা। ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস নেওয়া সম্ভব হয়নি বলে ধারণা করছে পুলিশ।
.png)
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘পরিত্যক্ত ওই জায়গায় ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায়।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ট্রাকে করে ঘোড়াগুলো এনে এখানে জবাই করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এতগুলো ঘোড়া জবাই করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।