ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে চিকিৎসা নিয়ে আনসার সদস্যের সঙ্গে স্বজনদের মারামারি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ৩১ আগস্ট ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিয়ে আনসার সদস্যের সঙ্গে স্বজনদের মারামারি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শিশুর চিকিৎসাকে কেন্দ্র করে কর্তব্যরত আনসার সদস্যের সঙ্গে রোগীর স্বজনদের মারামারির ঘটনা ঘটেছে। রোববার রাতে জরুরি বিভাগের ভেতর এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর এলাকার মো. হানিফ খানের ছেলে ও বরগুনায় আনসার সদস্য হিসেবে কর্মরত মো. রাহাত হোসেন খান (২৩) এবং তাঁর বোনজামাই সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মো. শামসুল হকের ছেলে মো. সাইদুল ইসলাম শামীম (৩৭)।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম শামীম তাঁর এক বছর বয়সী সন্তান তাসবিহকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এ সময় শিশুটির মা, রাহাতসহ কয়েকজন স্বজন তাঁর সঙ্গে ছিলেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশা ইসলাম মীম শিশুটিকে দেখে স্বজনদের বাইরে যেতে বলেন।

Advertisement

এ সময় রাহাত চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. সুমন তাঁকে সরে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাহাত আনসার সদস্য সুমনকে মা

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!