ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চীন থেকে ছুটে এলেন প্রেমিকার টানে, তবুও দেখা মিলল না

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৩১ আগস্ট ২০২৬
চীন থেকে ছুটে এলেন প্রেমিকার টানে, তবুও দেখা মিলল না
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরের বড়াইগ্রামে ছুটে এসেছিলেন এক চীনা যুবক। তবে প্রেমিকার পরিবারের বাধায় তার সঙ্গে দেখা করতে না পেরে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামে প্রেমিকার বাড়িতে উপস্থিত হন ওই চীনা নাগরিক। সেখানে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তবে তরুণীর পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি।

দীর্ঘ সময় অপেক্ষা করেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ওই যুবক সেখান থেকে চলে যান।

Advertisement

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল ও আলোচনা শুরু হয়। সচেতন এলাকাবাসী জানান, এর আগেও বড়াইগ্রামে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক চীনা নাগরিকের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখানো এবং চীনে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছিল।

স্থানীয়দের দাবি, ওই ঘটনায় সাদিয়া নামে এক তরুণীকে রেখে সংশ্লিষ্ট চীনা যুবক চলে যান। পরে বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের তৎপরতা ও আলোচনার সৃষ্টি হয়।

এর পর আবারও একই এলাকায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীনা নাগরিকের আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি নিছক প্রেমের সম্পর্ক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা প্রতারণার বিষয় রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!