মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাথরেরচর চিংটিমারি এলাকায় এ অভিযান চালায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গ্রেপ্তার আব্দুল মলেক ওই এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাথরেরচর চিংটিমারি এলাকা দিয়ে ভারতীয় মদের একটি চালান নেওয়া হচ্ছে। খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়।
.png)
পুলিশের উপস্থিতি টের পেয়ে মলেক মদের বোতলগুলো নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পুকুরে নেমে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেন। পরে পুলিশ পুকুরে অভিযান চালিয়ে কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই স্থান থেকে মলেককেও গ্রেপ্তার করা হয়।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মলেক নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।