দিবসটি উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজিবির কাশিপুর বিওপির কাছে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচির শুরুতে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
.png)
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ এবং সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা স্মরণসভায় অংশ নেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অনন্য অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে তাঁর দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।