ব্রাহ্মণবাড়িয়ায় লিটারে কম তেল দেওয়ায় মেসার্স আরেফিস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার সকাল ১১টার দিকে ভাদুঘর (মোল্লাবাড়ি মোড) এলাকায় অভিযান করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভাদুঘর এলাকায় মেসার্স আরেফিস ট্রেডার্স পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল বিক্রয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্টানে প্রতি লিটারে ক্রেতাদের কম তেল দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অভিযানে মেসার্স আরেফিস ট্রেডার্সের মালিক মুসলিম আহমেদ শাহেদ প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলি লিটার তেল কম প্রদান করার সত্যতা পাওয়া যায়। পরে মুসলিম আহমেদ শাহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
.png)