[ দেশজুড়ে ]
আজ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস বন্ধ
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, সরাইল ও বিসিক এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্টোবাংলার একটি প্রতিষ্ঠান) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (৯ আগস্ট) সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১১ ঘণ্টা বিশ্বরোড, সরাইল ও বিসিক এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পর্ণরূপে বন্ধ থাকবে। অন্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!