স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের তুলে কারখানার দিকে যাচ্ছিল। পথে কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা নারী শ্রমিকসহ ১৫ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
.png)
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, কুতুবদিয়া এলাকায় শ্রমিকবাহী বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।