রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের প্রয়াত কামাল মিয়ার বড় ছেলে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’