ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ
গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পুলিশদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ ও দফাদাররা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় তাদের চলাচল সহজ করতে বাইসাইকেলগুলো সহায়ক হবে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা ও সরকারি সেবাসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!