ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্গাপূজার নিরাপত্তায় লক্ষীছড়িতে সেনাবাহিনীর সমন্বয় সভা

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১৩ অক্টোবর ২০২৬
দুর্গাপূজার নিরাপত্তায় লক্ষীছড়িতে সেনাবাহিনীর সমন্বয় সভা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে লক্ষীছড়ি জোন সদর দপ্তরে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লক্ষীছড়ি জোন সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

সভায় ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির সদস্য, আনসার-ভিডিপির কর্মকর্তা, লক্ষীছড়ি, দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ১৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। পূজার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সব ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা দিতে বদ্ধপরিকর।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!