নাটোরে দিনব্যাপী গুড় উৎসব অনুষ্ঠিত
খেজুরের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করতে নাটোরে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী 'গুড় উৎসব' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ অক্টোবর) সকালে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করেন উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশন।
নিরাপদ গুড় কিভাবে বক্তাদের কাছে পৌঁছানো যায় সে লক্ষ্যে গুড় উৎপাদন ও বিপরণকারীদের নিয়ে সকাল থেকে শুরু হয় নাটোরে গুড় উৎসব। গুড় উৎসব সম্মেলনে যোগ দিয়েছেন সারাদেশের প্রায় ৭০০ জন উদ্যোক্তা, উৎপাদনকারী ও বিতরণকারী সংশ্লিষ্টরা।
উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার জানান, এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করা হবে। পাশাপাশি এই উৎসবে ঐতিহ্যবাহী গুড় ও অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের পরিবেশ তৈরি করা। সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
নাটোরে প্রথম এ গুড় উৎসবে বিভিন্ন রকমের গুড় ও মিষ্টান্নসহ ১৬ টি স্টল পর্দশিত হয়।