[ দেশজুড়ে ]
পাবনায় অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারে দুই ট্রাকচালককে জরিমানা
মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের দায়ে দুটি ট্রাকের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের দায়ে দুটি ট্রাকের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি হাইড্রোলিক হর্ন উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বুধবার (৪ নভেম্বর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারের দায়ে দুই ট্রাকচালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত তিনটি হাইড্রোলিক হর্ন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!