ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ‘পবিত্র কুরআনের আলো’র বাছাই পর্ব

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ‘পবিত্র কুরআনের আলো’র বাছাই পর্ব
ঝালকাঠিতে পবিত্র কুরআনের আলোর ১৯তম আসরের 'রিয়েলিটি শো' জেলা পর্যায়ের অডিশন।

বেসরকারী টেলিভিশন বাংলাভিশন আয়োজিত 'রিয়েলিটি শো' পবিত্র কুরআনের আলোর ১৯তম আসরের জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ বাছাই পর্বে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়ে ১৬জন প্রতিযোগী।

সোমবার ঝালকাঠির নেছারাবাদ হাফিজি মাদরাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মোহাম্মদ কামাল উদ্দিন ও হাফেজ ক্বারী মোহাম্মদ ইব্রাহিম। বাছাইপর্ব শেষে নির্বাচিত ১৬প্রতিযোগির হাতে তুলে দেওয়া হয় ‘ইয়েস কার্ড’। এর মাধ্যমে তারা প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

আয়োজকরা জানান, পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের হাফেজদের প্রতিভা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাসে বাংলাভিশনের পর্দায় সম্প্রচার করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!