ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রামগড়ে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী আটক

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২০ নভেম্বর ২০২৬
রামগড়ে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্ধুকছড়ি জোনের সদস্যরা। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।

সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারে কসমেটিকসের ব্যবসা করেন। তার বিরুদ্ধে চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!