ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ২৩ নভেম্বর ২০২৬
কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
ছবি সংগৃহিত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর নালাতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। রোববার বিকালে চরাঞ্চলে মনসুর নগর ইউনিয়নের চরছিন্না নৌকা ঘাটের পশ্চিম পার্শ্বে যমুনা নদীর নালাতে ভাসমান অবস্থায় লাশ তাদের নজরে আসে।

যমুনা পাড়ের বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো যমুনা নদীর চর থেকে কৃষকরা গবাদিপশু নিয়ে বাড়িতে ফেরার সময় এক যুবকের (৩৫-৪০) লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর নালাতে ভাসমান যুবকের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!