ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২৪ নভেম্বর ২০২৬
সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
মিরসরাই থানায় গ্রেফতার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলরও রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে মিরসরাই থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জহির উদ্দিন (৪৮), ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, শেখ রাসেল স্মৃতি সংসদের আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা আক্তার বলেন, মিরসরাই থানা এলাকাসহ অন্যান্য থানা এলাকায় অভিযান চালিয়ে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!