ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০, আক্রান্ত ৮৮ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৭, ১৪ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০, আক্রান্ত ৮৮ হাজার
ফাইল ফটো

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪১৬ জন ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কমপক্ষে ৮৮ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মৃত্যুও বাড়ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায়ও ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত মারা যাওয়া ৪১৬ জনের মধ্যে ঢাকায় ৩১৮ জন এবং ঢাকার বাইরের ৯৮ জন রয়েছেন। আর এখন পর্যন্ত ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৪ হাজার ২২৬ জন।

Advertisement

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ৭৮ হাজার ৪৪ জন। এর মধ্যে ঢাকার ৩৯ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরের ৩৮ হাজার ৮৩৭ জন রয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৪৮০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষ ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!