সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতক সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।