ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আজ ব্যাংক-বীমা-শেয়ারবাজার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯, ৮ আগস্ট ২০২১
আজ ব্যাংক-বীমা-শেয়ারবাজার বন্ধ
ফাইল ছবি

করোনা (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও আজ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এদিকে মহামারি এ ভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে।

Advertisement

এর আগে, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়। 

এ প্রেক্ষিতে রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এ দুই দিন শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও রোববার (৮ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!