[ অর্থনীতি ]
এক্সপোর্ট মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবে স্কিটি
ফাইল ছবি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতাধীন প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) শিক্ষিত ও আগ্রহী উদ্যোক্তাদের জন্য ৫ দিনব্যাপী ‘এক্সপোর্ট মার্কেটিং’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে। এ কোর্সটিতে সশরীরে উপস্থিত এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।
যারা দেশীয় অঙ্গন ছাড়িয়ে বিশ্ববাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য সরকারিভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।
সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রণকারীদরে জন্য ১ হাজার টাকা। আগ্রহী উদ্যোক্তাদেরকে আগামী ৬ মার্চ সকাল সাড়ে ৯ টার মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিসিক
লিংক সফলভাবে কপি হয়েছে!