[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জ বিসিকে পোশাক কারখানায় আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার বিকেলে ফোবটেক্স ডাইং নামে রফতানিমুখী ওই কারখানায় আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানার বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!