ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আসছে নতুন ১০ ও ২০ টাকার নোট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২২
আসছে নতুন ১০ ও ২০ টাকার নোট 
ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংক ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে। এ নোট দুটি বৃহস্পতিবার ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট আগামীকাল বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন,  বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে। 

চলতি বছরের ১২ জুলাই নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: স্মারক নোট
লিংক সফলভাবে কপি হয়েছে!