ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এনবিআরের ৪ সদস্য পদে রদবদল

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ১৬ জানুয়ারি ২০২৪
এনবিআরের ৪ সদস্য পদে রদবদল
ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার সদস্য পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার এনবিআরের উপসচিব গাউছুল আজমের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম আন্তর্জাতিক কর বিভাগ থেকে করনীতি এবং সদস্য জি এম আবুল কালামকে অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের পাশাপাশি কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

কর বিভাগের সদস্য এম এম ফজলুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর জরীপ ও পরিদর্শন এবং সদস্য মো. আলমগীর হোসেনকে আন্তর্জাতিক কর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

পাশাপাশি এনবিআর থেকে অপর এক আদেশে কাস্টমস ও ভ্যাট বিভাগের ৯ উপ-কমিশনারকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কাস্টমস অফিসে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!