ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের কসমেটিকস: ভোক্তার ডিজি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ৩১ জানুয়ারি ২০২৪
বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের কসমেটিকস: ভোক্তার ডিজি
ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, বাংলাদেশে মোড়কজাত কসমেটিকস পণ্য আমদানিতে অনেকগুলো ধাপ পার করতে হয়। অনেক তথ্য থাকতে হবে। কিন্তু বেশিরভাগ পণ্যে তথ্য থাকে না। এতেই প্রমাণিত হয় এগুলো অবৈধ পণ্য।

তিনি বলেন, আমরা অবৈধ ও ভেজাল কসমেটিকস উৎপাদন, বিক্রি ও সরবরাহ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছি। উন্নত প্রযুক্তিতে বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের কসমেটিকস পণ্য। ফলে বাংলাদেশের আমদানি নির্ভরতাও কমবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন ভোক্তার ডিজি।

Advertisement

এ এইচ এম শফিকুজ্জামান বলেন, অবৈধ কসমেটিকস পণ্যের অধিকাংশই চকবাজার-কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তৈরি হয়। খোলা ড্রামে রং গুলিয়ে তাতে কেমিক্যাল মিশিয়ে সাবান-শ্যাম্পুসহ নানা প্রসাধনী তৈরি করা হচ্ছে। এসব ভয়া পণ্যে বাজার সয়লাব হচ্ছে, ব্যবহারকারীর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে।

তিনি আরো বলেন, আমরা দেশের বাজার থেকে ভুয়া কসমেটিকস পণ্য নির্মূল করবো। দেশেই উন্নত প্রযুক্তিতে বিশ্বমানের পণ্য তৈরি করবো। এতে  আমাদের আমদানি নির্ভরতা কমবে, নতুন কর্মসংস্থান হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস পণ্য রফতানির সুযোগ আসবে। এরই মধ্যে আমাদের কিছু পণ্য থাইল্যান্ডে রফতানি হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- রিমার্ক ও হারল্যানের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক শাকিব খান, অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের আহ্বায়ক আশরাফুল আম্বিয়া প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!