ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিটকয়েন

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিটকয়েন
ফাইল ফটো

দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ৫৯ হাজার ডলার ছুঁয়েছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে প্রভাবশালী মুদ্রা বিটকয়েনের দাম। বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীরা ডিজিটাল মুদ্রাটিতে অর্থলগ্নি করায় দামে এমন উল্লম্ফন দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিটকয়েনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী ইথারিয়ামের দামও বেড়েছে। এদিন প্রথমবারের মতো ৩ হাজার ২০০ ডলার স্পর্শ করেছে দ্বিতীয় বৃহত্তম ভার্চুয়াল মুদ্রাটি।

ক্রিপ্টোকারেন্সির দাম ট্র্যাক করার জন্য যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দেয়। পাশাপাশি চলতি বছর মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমারও সম্ভবনা রয়েছে। এসব বিষয়ও প্রভাবশালী ডিজিটাল মুদ্রার দামকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা।

Advertisement

গত সোমবারের দুই সেশনে বিটকয়েনের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি। এতে ভূমিকা রেখেছে ক্রিপ্টো ইনভেস্টর অ্যান্ড সফটওয়্যার ফার্ম মাইক্রোস্ট্র্যাটেজি। সম্প্রতি কোম্পানিটি ১৫ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করে ৩ হাজার বিটকয়েন কিনেছে।

এশিয়ান মর্নিংয়ে বিটকয়েনের দাম ৫৭ হাজার ৩৬ ডলার পর্যন্ত বেড়েছে, যা ২০২১ সালের শেষ থেকে সর্বোচ্চ। এছাড়া ইথারের দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৭৫ ডলার, যা ২০২২ সালের এপ্রিল থেকে সর্বোচ্চ।

বিটকয়েনের দামে সাম্প্রতিক উল্লম্ফনের পেছনে প্রাথমিক প্রভাবক হিসেবে কাজ করছে স্পট ইটিএফে অনুমোদন- এমনটাই জানিয়েছেন ফিনটেক ইনভেস্টমেন্ট ফার্ম ফিনেকিয়া ইন্টারন্যাশনালের রিসার্চ অ্যানালিস্ট মাতেও গ্রেকো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!