ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আরো কমলো সোনার দাম

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ২৭ এপ্রিল ২০২৪
আরো কমলো সোনার দাম
ফাইল ফটো

দুইদিনের ব্যবধানে ভরিতে ৬২৯ টাকা কমেছে সোনার দাম। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Advertisement

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ৪০২ টাকা।
 
তবে নতুন নির্ধারিত মূল্যে বেড়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। প্রতি ভরি ৭৬ হাজার ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছে এ সোনার মূল্য। গত বৃহস্পতিবার সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

এদিকে এ নিয়ে ১০ দিনের ব্যবধানে দেশের বাজারে সাত বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। আর চলতি এপ্রিলেই দাম ৯ বার সমন্বয় করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!