ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এপ্রিলে ৩.৯১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ২ মে ২০২৪
এপ্রিলে ৩.৯১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি 
ফাইল ফটো

গত এপ্রিল মাসে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। এর আগে গত মার্চে রফতানি হয়েছে ৫.১ কোটি ডলারের মূল্যের পণ্য।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কম।

তবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত মোট রফতানি বার্ষিক ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

Advertisement

এছাড়া চলতি অর্থবছরে ১০ মাসে তৈরি পোশাকের রফতানি ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশের রফতানির ৮৫ শতাংশ অবদান রাখে তৈরি পোশাক। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: রফতানি আয়
লিংক সফলভাবে কপি হয়েছে!