ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বেক্সিমকোর শেয়ার কারসাজি: ৪২৮ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ১ অক্টোবর ২০২৪
বেক্সিমকোর শেয়ার কারসাজি: ৪২৮ কোটি টাকা জরিমানা
ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) ৯২৪তম কমিশন সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে মারজানা রহমানকে ৩০ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি এবং আব্দুর রউফকে ৩১ কোটি, ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, জুপিটার বিজনেস লিমিটেডকে ২২ কোটি ৫০ লাখ, এপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া ৯টি ইস্যুয়ার কোম্পানির আইপিও বা আরপিও প্রসিডস ইউটিলাইজেশন পরিদর্শন করা হবে বলে জানিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোং লিমিটেড ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!