ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আমরণ অনশনে নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ১ জানুয়ারি ২০২২
আমরণ অনশনে নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা
আমরণ অনশনে নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুই হল চালুর দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি- আজকেই শিক্ষার্থীদের হলে ওঠাতে হবে।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে উপাচার্যের বাংলো অবরোধের কর্মসূচির পাশাপাশি অনশনের সিদ্ধান্ত নিয়েছেন অবস্থানরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী ঐশ্বর্য বলেন, আমরা প্রশাসন থেকে বেলা ১টার মধ্যে কোনো ইতিবাচক বার্তা পাইনি। তাই সকালের ঘোষণা অনুযায়ী দুপুর ১টা থেকে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আজকেই শিক্ষার্থীদের হলে ওঠাতে হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

আরো পড়ুন> বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ইবির ১৪ শিক্ষার্থী

Advertisement

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে প্রক্টরিয়াল বডির সদস্যরা এলে শিক্ষার্থীরা তা নাকচ করে দেন।

আজ ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার একটি ছাত্রী মেসের ৬ কক্ষে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হলে ওঠানোর দাবিতে আন্দোলনে নামে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!