সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: রাবি গবেষকের নতুন ধান, প্রতি হেক্টরে ফলন সাড়ে ৬ টন
.png)
তিনি বলেন, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয় জনকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে গাঁজার স্টিক ও হেরোইনের আলামত পাওয়া গেছে।
প্রক্টর আরো বলেন, ছয়জনের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সবাই বহিরাগত। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন: ধার করা ক্যামেরায় বানানো সিনেমাটি জিতলো কান চলচ্চিত্র পুরস্কার
আটককৃতরা হলো- রাজশাহী নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার শাহজালাল হোসেন (১৮), আল-ফারিউল ইসলাম (১৮), সাফিনুর ইসলাম সিহাব (১৮), সাইফুল ইসলাম (১৮), বিনোদপুর এলাকার ইকতিয়াজ রিফাত (১৮), কাজলা এলাকার ইমরানুল ইসলাম (১৮)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।