ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন প্রস্তুতি কমিটির সভা আগামীকাল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ২৫ জানুয়ারি ২০২২
ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন প্রস্তুতি কমিটির সভা আগামীকাল
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন উপলক্ষে ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে। সেই প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের সমন্বিত ‘হল সম্মেলন ২০২২’ আয়োজনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বানে আগামীকাল (২৬ জানুয়ারি) সকাল ১১টায় টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে সংশ্লিষ্ট উপ-কমিটি সমূহের একটি সভা অনুষ্ঠিত হবে। ঢাবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার বিষয়ে জানানো হয়৷ 

আরো পড়ুন: ঢাবিতে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

Advertisement

সভায় সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব বরিকুল ইসলাম বাঁধন। সভাটিতে সংশ্লিষ্ট সব উপ-কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।

গত সোমবার (২৪ জানুয়ারি) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বরিকুল ইসলাম বাঁধনকে আহ্বায়ক করে এই প্রস্তুতি কমিটি গঠন করা হয়৷ 

আরো পড়ুন: চলমান পরীক্ষা সশরীরে নিতে পারবে ঢাবি

উপ-কমিটিগুলোতে রয়েছেন– অভ্যর্থনা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আকাশ সরকার, মঞ্চ ও সাজসজ্জা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হোসাইন আহমেদ সোহান, শৃঙ্খলা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শাহ জালাল, তথ্য-প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক সৌরভ শিকদার, স্বাস্থ্য ও কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ আল আমিন, দপ্তর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ ইমরান খান, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক জাহিদ হাসান, স্মারক সবুজায়ন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মুত্তাকিম গণি ভূঁইয়া ও আপ্যায়ন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ফারজানা নিপা। 

আরো পড়ুন: ঢাবিতে ১৩ গবেষক পিএইচডি ও ১৮ শিক্ষার্থী পেলেন এমফিল ডিগ্রি

এছাড়া হল সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি উপ-কমিটির অধীনে সদস্য হিসেবেও রয়েছেন প্রায় শতাধিক ছাত্রলীগকর্মী। 

এদিকে হল সম্মেলন উপলক্ষে গত ২১ জানুয়ারি থেকে কর্মী সমাবেশ করছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) শেষ হচ্ছে হলে হলে এই কর্মী সমাবেশ। শেষ দিন বিকেল ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের কর্মী সভা, সন্ধ্যা ৬টায় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের, রাত ৮টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের এবং রাত ১০টায় অমর একুশে হল ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: জাবিতে ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে থাপ্পড় মারার অভিযোগ

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর আগামী ৩০ জানুয়ারি হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনের পরপরই বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!