ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজি বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না দুই ব্যবসায়ীর

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ২৪ জানুয়ারি ২০২২
সবজি বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না দুই ব্যবসায়ীর
ফাইল ছবি

নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেলের অপর দুই যাত্রী। রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার হরিতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম। আহতরা হলেন, উপজেলার জাহানপুর গ্রামের মিনহাজুল ও একই গ্রামের স্বজল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই সবজি ব্যবসায়ী। রোববার ধামইরহাট উপজেলা সদর বাজারে হাট ছিল। হাটে মালামাল কেনাবেচা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

Advertisement

আরো পড়ুন: এন্ড্রয়েড মোবাইল ব্যবহারে বাধা পেয়ে আত্মহত্যা গৃহবধূর!

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন একই মোটরসাইকেলে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!