ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাঁচ শিক্ষার্থীর মুক্তি চায় শাবিপ্রবি শিক্ষক সমিতি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ২৬ জানুয়ারি ২০২২
পাঁচ শিক্ষার্থীর মুক্তি চায় শাবিপ্রবি শিক্ষক সমিতি
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে গ্রেফতার সাবেক পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে শাবি শিক্ষক সমিতি।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন: অনশন ভাঙলেন শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদানকারী পাঁচজন প্রাক্তন সাস্টিয়ানদের গ্রেফতারের বিরুদ্ধে শাবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য শাবি শিক্ষক সমিতি দাবি জানাচ্ছে এবং একই সাথে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ না করার আহ্বান জানাচ্ছে।

আরো পড়ুন: অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

উল্লেখ্য, আন্দোলনে অর্থ সহায়তা দেয়ায় গতকাল সাবেক পাঁচ শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!