মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: আন্দোলনরত সব শিক্ষার্থী এবার যোগ দিচ্ছে অনশনে
.png)
তিনি বলেন, ঢাকায় ৫ জন শিক্ষার্থীকে আটক করেছে সিআইডি। তারা শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী বলে শুনেছি। তবে তাদের কী কারণে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগে কোন মামলা আছে কিনা তা জানিনা। তাদেরকে সিলেট নিয়ে আসা হচ্ছে। আমাদের কাছে হস্তান্তর করার পর বিস্তারিত বলতে পারবো।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করা হাবিবুর রহমান স্বপন, একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করা রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ। বাকি দুজনের নাম এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।
আরো পড়ুন: জাবিতে ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে থাপ্পড় মারার অভিযোগ
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে সাবেক ছাত্র হাবিবুর রহমানকে আটক করে সিআইডি। পরিবার ও বন্ধুদের অভিযোগ শাবিপ্রবির আন্দোলনে অর্থ সহায়তা করায় তাদেরকে আটক করা হয়েছে।
এদিকে রেজা নূর মুঈনের স্ত্রী বলেন, রেজা সন্ধ্যায় উত্তরা অ্যাগোরার কাছে মুদি কেনাকাটার জন্য গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট তুলে নেয়। পরে তারা রেজার গাড়ি ফেরত দিতে বাসায় আসে এবং জানায় যে রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে।
আরো পড়ুন: অস্ত্রোপচারের পরও অনশন ভাঙেননি শাবিপ্রবি এই শিক্ষার্থী
গত বুধবার ভিসি পদত্যাগের দাবিতে অনশন করে যাচ্ছে শাবিপ্রবি ২৪ জন শিক্ষার্থী অনশন শুরু করে। অনশনের চতুর্থ দিনেও ভিসি পদত্যাগ না করায় শিক্ষার্থীরা গণ অনশন শুরু করে। গণ অনশনে এ পর্যন্ত ৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও খাবারের ব্যয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনুদান দিয়ে চালানো হচ্ছে। এদিকে গতকাল সোমবার থেকে শিক্ষার্থীদের অনুদান পাঠানোর ঐ মোবাইল ব্যাংকিং নাম্বারগুলো কাজ করছে না বলে জানায় শিক্ষার্থীরা।