ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভিসি ভবনে ঢুকতে পারেননি শিক্ষক সমিতির সদস্যরা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২৫ জানুয়ারি ২০২২
ভিসি ভবনে ঢুকতে পারেননি শিক্ষক সমিতির সদস্যরা
ভিসি ভবনের সামনে মানব প্রাচীর তৈরি করে রেখেছে শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে মানব প্রাচীর তৈরি করে রেখেছে। পুলিশ ব্যতীত কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তারা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসসহ আরো কয়েকজন শিক্ষক ভিসির সঙ্গে দেখা করতে চাইলে তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। 

আরো পড়ুন: শীতের অপরূপ সাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Advertisement

এসময় শিক্ষক সমিতির সভাপতি বলেন, শুনেছি ভিসি স্যার অসুস্থ আছেন। আমরা উনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই খাবার গুলো পৌঁছে দিয়ে আমরা আবার চলে আসবো।

তিনি আরো বলেন, আমরা অনশনকারীদের জন্যও খাবার নিয়ে এসেছি। আমরা চাই তারা অনশন ভেঙ্গে ফেলুক। আমরা আলোচনা মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই। 

আরো পড়ুন: শাবিপ্রবিতে শিক্ষকের ফেনসিডিল পৌঁছে দিতে আটক দুই নিরাপত্তাকর্মী

অধ্যাপক তুলসী কুমার দাস বলেন, আপনারা আপনাদের চাহিদা গুলো আলোচনার মাধ্যমে পেশ করুন। তদন্ত মাধ্যমে সব বিষয় বিবেচনা করে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করবো যাতে সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হয়। 

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা ভিতের কাউকে ঢুকতে দিচ্ছি না। ভিসি যদি অসুস্থ হয়ে যান, আপনারা খাবার নিয়ে এসে থাকেন। তাহলে পুলিশের মাধ্যমে আমরা ভিতরে খাবার পাঠাবো। আর যে ব্যক্তি দোষী সে ব্যক্তিই তদন্ত করবে সেটা কিভাবে হয়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, পুলিশকে মদদ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। সেই ভিসির পদত্যাগ করার ব্যবস্থা করে আমাদের অনশনরত ভাইবোনদের রক্ষা করুন।

আরো পড়ুন: শাবিপ্রবির ভিসি ভবনে ঢুকতে পারেনি প্রক্টরিয়াল বডির সদস্যরা

এসময় শিক্ষক সমিতির সদস্যরা পুলিশের মাধ্যমে খাবার ভিসিভবনে পাঠিয়ে চলে যান পাশাপাশি শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ না হলে তারা অনশন অব্যাহত রাখবে বলে জানান।

গত বুধবার থেকে ২৪ জন শিক্ষার্থী ভিসি পদত্যাগের দাবিতে অনশন করে যাচ্ছে। অনশনের ষষ্ঠ দিনে ২০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে অনেকেই হাসপাতাল থেকে অনশনস্থলে ফিরে এসেছেন। গত শনিবার গণ অনশনের ঘোষণার পর নতুন করে আরে পাঁচজন শিক্ষার্থী অনশন শুরু করেছেন।

আরো পড়ুন: আন্দোলনরত সব শিক্ষার্থী এবার যোগ দিচ্ছে অনশনে

উল্লেখ্য, হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে উদ্ভূত আন্দোলন পরবর্তীতে ভিসি পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। ক্যাম্পাসে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা গত ১৬ জানুয়ারি থেকে ভিসি পদত্যাগের আন্দোলনে নামে। গত বুধবার দুপুর পর্যন্ত ভিসিকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। ঐ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে। এরপর থেকই ক্যাম্পাস স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে। শিক্ষার্থীদের এক দফা দাবি এই না করলে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!