গত বুধবার স্নাতক প্রথমবর্ষের ভর্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসন ফাঁকা থাকায় আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার। এ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ৫০টি, বি ইউনিটে মানবিক শাখায় ৬০টি, বিজ্ঞান শাখায় ৩৭টি, বাণিজ্য শাখায় ১৬ টি ও কোটায় ৮টিসহ মোট আসন ফাঁকা রয়েছে ১২১টি। সি ইউনিটে বিজ্ঞান শাখায় আসন খালি রয়েছে ২৩টি, মানবিক শাখায় আসন খালি রয়েছে ২টি ও বাণিজ্য শাখায় ১৪টি আসনসহ মোট ৩৯টি আসন খালি রয়েছে।
.png)
এসব খালি আসনের বিপরীতে এ ইউনিটে মেধাক্রম ৩০৩১ থেকে ৪০০০ পর্যন্ত শিক্ষার্থীদের ৬ ফেব্রুয়ারি ও ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত শিক্ষার্থীদের ৭ ফেব্রুয়ারি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
অপরদিকে মানবিক শাখায় মেধা তালিকা থেকে ১৩৭৪ অবস্থান থেকে ১৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বি ইউনিটের কোটাধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে অনুষ্ঠিত হবে। সি ইউনিটে বিজ্ঞান শাখায় ২৩টি খালি আসনের বিপরীতে মেধাক্রম ১০৫৭ থেকে ৫০০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার হবে ৭ ফেব্রুয়ারি। এখানে উত্তীর্ণ শিক্ষার্থীরা ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ভর্তির সুযোগ পাবেন।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরুর কথা রয়েছে।