ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েটে শুরু হচ্ছে কংক্রিট সল্যুশন প্রতিযোগিতা 

সাঈদ চৌধুরী, চুয়েট
প্রকাশিত: ১২:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২২
চুয়েটে শুরু হচ্ছে কংক্রিট সল্যুশন প্রতিযোগিতা 
‘এসিআই ইন্ট্রা চুয়েট কনক্রিট সল্যুশন কম্পিটিশন’ প্রতিযোগিতা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হচ্ছে ‘এসিআই ইন্ট্রা চুয়েট কনক্রিট সল্যুশন কম্পিটিশন’ প্রতিযোগিতা। 
 
আমেরিকান কংক্রিট ইন্সটিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২।

এসিআই কনক্রিট সল্যুশন কম্পিটিশন হলো একটি স্নাতক পর্যায়ের গবেষণা প্রতিযোগিতা যা কংক্রিটের ডিজাইন এবং ব্যবহার সম্পর্কে আরও টেকসইভাবে চিন্তা করতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে। 

এবারের প্রতিযোগিতায় পুরকৌশল, পানিসম্পদ কৌশলের এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। একটি দলে ২-৬ জন সদস্য থাকতে পারবে এবং সিনিয়র ক্যাটাগরি (‘১৬’, ‘১৭’ ব্যাচ) এবং জুনিয়র ক্যাটাগরি থেকে অন্তত একজন থাকতে হবে। প্রতিযোগিদের প্রজেন্টেশন স্লাইড এবং ভিডিও উপস্থাপনার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী ৩টি দলকে পুরস্কৃত করা হবে। 

Advertisement

প্রতিযোগিতায় বিজয়ী দলটি আসন্ন এসিআই স্প্রিং কনভেশনের ‘কনক্রিট সল্যুশন কম্পিটিশন’ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দল পাবে ৭০০০ টাকা, ২য় দল পাবে ৫০০০ টাকা এবং ৩য় দল ৩০০০ টাকা পুরস্কার পাবে। প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে আছে সেভেন রিংস সিমেন্ট এবং মিডিয়া পার্টনার চুয়েট নিউজ২৪।

উল্লেখ্য, গত জানুয়ারি ২০২২ এসিআই বিশ্বব্যাপী ভার্চুয়াল এই প্রতিযোগিতার ঘোষণা দেয়। প্রাথমিক যাচাই বাছাইয়ের পর সারা বিশ্ব থেকে সেরা ২০টি দল চূড়ান্ত পর্বে আগামী ২৭ মার্চে অনুষ্ঠিত ইন্টারভিউয়ের জন্য মনোনীত হবে। 

বিশ্বের প্রায় ২৫০টি দেশে এসিআইর স্টুডেন্ট চ্যাপ্টার কার্যক্রম পরিচালনা করে আসছে। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ৭৫০ মার্কিন ডলার এবং একটি আন্তর্জাতিক সনদপত্র পাবে। অন্যদিকে প্রথম রানারআপ দল ৫০০ মার্কিন ডলার এবং দ্বিতীয় রানারআপ দল ২৫০ মার্কিন ডলারের পাশাপাশি একটি করে সনদপত্র পাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) কর্তৃক আয়োজিত ‘ইকো কংক্রিট কম্পিটিশন ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর একটি দল। চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ সদস্য বিশিষ্ট ‘চুয়েটেক্স’ (CUTEX) নামে দলটি দেশের জন্য এ গৌরব বয়ে এনেছিলো।

এছাড়া আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) গতবছরের ২৬ জুলাই আয়োজন করেছিল কংক্রিট প্রজেক্টস প্রতিযোগিতা ২০২১। ১২০টি দেশ নিয়ে অনলাইনে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি অবস্থানই জিতে নিয়েছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

সেইসব গৌরবের ধারা অব্যাহত রাখতেই এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার কথা জানায় আয়োজকরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!