ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এএসএমই স্টুডেন্ট রিজিওনাল টিমে চুয়েটের ৭ শিক্ষার্থী 

সাঈদ চৌধুরী, চুয়েট
প্রকাশিত: ১৪:২৫, ৩০ ডিসেম্বর ২০২১
এএসএমই স্টুডেন্ট রিজিওনাল টিমে চুয়েটের ৭ শিক্ষার্থী 
আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স) স্টুডেন্ট রিজিওনাল টিম এশিয়া প্যাসিফিক অঞ্চলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৭ শিক্ষার্থী স্থান পেয়েছেন।

এএসএমই (আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স) স্টুডেন্ট রিজিওনাল টিম এশিয়া প্যাসিফিক অঞ্চলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৭ শিক্ষার্থী স্থান পেয়েছেন।

নির্বাচিত ৭ জন শিক্ষার্থীই চুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের। তারা এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের বর্তমান ও প্রাক্তন কমিটির সদস্যবৃন্দ। 

জানা গেছে, সমগ্র বাংলাদেশ থেকে ৯ জন নির্বাচিত হয়েছেন যার মধ্যে ৭ জনই চুয়েটের। নির্বাচিত কমিটিতে মেম্বার-অ্যাট-লার্জ হিসেবে তৌকির আহমেদ চৌধুরী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে অর্ণব দাশ, মেম্বার রিপ্রেজেনটেটিভ হিসেবে জয় বর্মণ সাগর ও আদিত্য চৌধুরী জয়, পিআরকো-অর্ডিনেটর হিসেবে আদিত্য বড়ুয়া এবং ভলিন্টিয়ার কো-অর্ডিনেটর হিসেবে মো. শিহাব মর্তুজা ও শাশ্বত বড়ুয়া রয়েছেন।

Advertisement

বিশ্বব্যাপী মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে নানা সংগঠনের মধ্যে এএসএমই স্টুডেন্ট রিজিওনাল টিম অন্যতম৷ 

আরো পড়ুন: ন্যাশনাল বিডি-স্টেমে দ্বিতীয় রানার-আপ ‘চুয়েট চেকমেট- ১৯’

আন্তর্জাতিক পরিমণ্ডলে মোট ৯টি জোনের মধ্যে এশিয়া-প্যাসিফিক জোনে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, মালেশিয়া, জাপান, সিংগাপুর, থাইল্যান্ড,বাংলাদেশসহ আরও অনেক দেশ। এই টিমের মূল লক্ষ্য হলো এই জোনে থাকা শতাধিক স্টুডেন্ট চ্যাপ্টারের সাথে এএসএমই এর সেতুবন্ধন হিসেবে কাজ করে ও শিক্ষার্থীদের এক হয়ে নানা উদ্ভাবনী কাজে সহায়তা করা। তাছাড়া তাদেরকে এএসএমই কর্তৃক আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য অনুপ্রেরণা জোগানো ও প্রস্তুত করা৷

এএসএমই স্টুডেন্ট সেকশন এন্টারপ্রাইজ কমিটির নির্দেশে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে বর্তমান টিমটি। 

এর প্রধান উদ্দেশ্য হলো এএসএমই’র সব সদস্যদের সাথে পেশাদার সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় করা। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চতর শিক্ষা-গবেষণা-চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য কাজ করা সহজ হবে।

আরো পড়ুন: লঞ্চে আগুন: সাঁতার না জেনেও যেভাবে বেঁচে ফিরলেন জবি ছাত্রী 

বাংলাদেশ থেকে এশিয়া-প্যাসিফিক টিমে (২০২১-২২) নির্বাচিত হওয়া মেম্বার-এট-লার্জ (MAL) তৌকির আহমেদ চৌধুরী বলেন, গত বছর আমরা চুয়েটের তিনজন এই টিমে নির্বাচিত হয়েছিলাম৷ তখন স্বপ্ন দেখতাম যে বাংলাদেশের আরও শিক্ষার্থী একসময় এই টিমের সাথে যুক্ত হয়ে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করবে৷ 

এবার চুয়েট থেকে আমরা ৭ জন ও তার পাশাপাশি আইইউটি, গাজীপুর থেকে ২ জনকে নির্বাচিত হতে দেখে খুবই গর্ববোধ করছি৷ এত দ্রুত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে এজন্য মহান আল্লাহ তা'য়ালার কাছে শুকরিয়া।

আরো পড়ুন: প্রেমের গল্প বুনে বশেমুরবিপ্রবির নিষিদ্ধ চত্বর

এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এর চেয়ার জয় বর্মন সাগর বলেন, দেশকে প্রতিনিধিত্ব করা বরাবরই সম্মান ও গর্ব করার মতো ব্যপার। এই বছরের এএসএমই এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টুডেন্ট রিজিওনাল টিমের মেম্বার রিপ্রেজেনটেটিভ হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি।

এএসএমই স্টুডেন্ট রিজিওনাল টিমের ভলান্টিয়ার কোঅর্ডিনেটর ও এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল মো. শিহাব মর্তুজা বলেন,

এশিয়া অঞ্চলের স্টুডেন্ট টিমে চুয়েট ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য গর্বের। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো অনেক লিডার পাবে এএসএমই স্টুডেন্ট রিজিওনাল টিম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!